একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসির আবেদন শুরু ১৭ নভেম্বর

 

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইনে ট্রান্সফার সার্টিফিকেট নেয়া (ইটিসি) এবং বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের আবেদন (বিটিসি) শুরু হবে ১৭ নভেম্বর। এই কার্যক্রম চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। বিষয়টি জানিয়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে চিঠি দেয়া হয়েছে।

 


 আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে তথ্য জানা গেছে। সোমবার চিঠিটি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশ করেছে। 

চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মধ্যেমে ইটিসি এবং বোর্ড পরিবর্তন (বিটিসি) কার্যক্রম আগামী ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এই দুই কার্যক্রমে ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। 

 

বিস্তারিত জানতে ক্লিক করুন

 

Post a Comment

0 Comments